শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

এই  প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডেও। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত ‘খুফিয়া’। মুক্তির পরই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন সিনেমাটি। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

মুক্তির পর বাঁধনের ‘খুফিয়া’ দেখে দুই দেশের শোবিজে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। তার অভিনয়ে যেমন প্রশংসা পেয়েছেন, ঠিক তেমনি কিছু কারণে বেশ সমালোচিতও হয়েছে। ছবিটির কাহিনি এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে, যে ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সঙ্গে। আর এই চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশের পরিবার, সমাজ ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী এ চরিত্রটি তাই হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। পর্দায় টাবুর সঙ্গে বাঁধনের সমকামিতা নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে এসব সমালোচনা তোয়াক্কা করছেন না বাংলাদেশি এই অভিনেত্রী। বলিউডে প্রথম ছবিতে স্বল্প স্ক্রিন উপস্থিতি থাকলেও বাঁধনের অভিনয় সমাদৃত হচ্ছে বলে জানান তিনি।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, এই ছবিতে একটা সমকামিতার বিষয় রয়েছে। কোনো সমস্যা হবে কি না জানতে চেয়েছিলেন। কিন্তু আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।

তার কথায়, আমি জানি কেউ কেউ বলাবলি করবে। সমাজের কিছু লোক সংকীর্ণ মনের। কিন্তু এটাও ঠিক বাংলাদেশ সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়ে রেখেছে।

বাঁধন আরও বলেন, আমার বয়স এখন চল্লিশ। ৩৫ বছর বয়সে জীবন নতুন করে শুরু করেছি। তার আগে একটা বাঁধন ছিল, তারপরেও একজন বাঁধন রয়েছে। আগে পরিবার, বন্ধু, সমাজের জন্য বাঁধন বেঁচেছে। এখন বাঁধন বাঁচে নিজের জন্য। কোনো শিকল নেই তার।

প্রসঙ্গত, থ্রিলার ঘরানার সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। নেটফ্লিক্সের এ সিনেমাটি নির্মিতি হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রীর প্রয়োজন ছিল পরিচালকের।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102