রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কালিয়াকৈরে দোকানে চাঞ্চল্যকর চুরি: নগদ টাকা, দামী মালামাল ও ব্যাংক চেক উধাও!

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কালিয়াকৈর,গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলেজ রোড এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। “সায়মন অটো পার্টস” নামের একটি দোকানে পার্টিশন কেটে চোরের দল নিয়ে গেছে নগদ টাকা,দামী অটোরিকশা পার্টস এবং স্বাক্ষরকৃত ব্র্যাক ব্যাংকের চেক বই।

দোকানের মালিক মোঃসাইফুল ইসলাম জানান,”গতকাল রাত ৮টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানে এসে দেখি ভিতরের পার্টিশন কাটা এবং সমস্ত মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্যাশ বাক্স খুলে দেখি টাকা নেই,এমনকি আমার স্বাক্ষরিত চেক বইটিও চুরি হয়েছে।”

তিনি আরও জানান,দোকানে রাখা মূল্যবান অটো পার্টসের বেশ কিছু পণ্যও চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ভাড়াটিয়া মোঃ মেসের আলীকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে যোগাযোগ করলেও কোন সদুত্তর দিতে পারেননি।

প্রত্যক্ষদর্শী দোকানি মোঃ মোকদম আলী মন্ডল বলেন, “সাইফুল যখন দোকান খুলে চুরির বিষয়টি জানায়, আমরা গিয়ে পুরো অবস্থা নিজের চোখে দেখি। চুরির বিষয়টি খুবই উদ্বেগজনক।”

এ ঘটনার প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।

উল্লেখযোগ্য চুরি হওয়া জিনিসপত্র।নগদ টাকা(পরিমাণ এখনও নির্ধারিত হয়নি)স্বাক্ষরকৃত ব্র্যাক ব্যাংকের চেক বই,বিভিন্ন দামী অটোরিকশা পার্টস।

দাবি,চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং স্থানীয় ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102