স্টাফ রিপোর্টার, কালিয়াকৈর,গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলেজ রোড এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। "সায়মন অটো পার্টস" নামের একটি দোকানে পার্টিশন কেটে চোরের দল নিয়ে গেছে নগদ টাকা,দামী অটোরিকশা পার্টস এবং স্বাক্ষরকৃত ব্র্যাক ব্যাংকের চেক বই।
দোকানের মালিক মোঃসাইফুল ইসলাম জানান,"গতকাল রাত ৮টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানে এসে দেখি ভিতরের পার্টিশন কাটা এবং সমস্ত মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্যাশ বাক্স খুলে দেখি টাকা নেই,এমনকি আমার স্বাক্ষরিত চেক বইটিও চুরি হয়েছে।"
তিনি আরও জানান,দোকানে রাখা মূল্যবান অটো পার্টসের বেশ কিছু পণ্যও চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ভাড়াটিয়া মোঃ মেসের আলীকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে যোগাযোগ করলেও কোন সদুত্তর দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শী দোকানি মোঃ মোকদম আলী মন্ডল বলেন, "সাইফুল যখন দোকান খুলে চুরির বিষয়টি জানায়, আমরা গিয়ে পুরো অবস্থা নিজের চোখে দেখি। চুরির বিষয়টি খুবই উদ্বেগজনক।"
এ ঘটনার প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।
উল্লেখযোগ্য চুরি হওয়া জিনিসপত্র।নগদ টাকা(পরিমাণ এখনও নির্ধারিত হয়নি)স্বাক্ষরকৃত ব্র্যাক ব্যাংকের চেক বই,বিভিন্ন দামী অটোরিকশা পার্টস।
দাবি,চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং স্থানীয় ব্যবসায়ীরা।