রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাইবান্ধায় এসএসসি ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

গাইবান্দা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে


গাইবান্ধা ৯ জুন:

গাইবান্ধা জেলার এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

আয়োজনের সূচনা হয় দুপুরে গাইবান্ধা শহরের গানার্স মার্কেটের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রস্থলে এসে শেষ হয়।

এর আগে সকালে,ঈদের ছুটি শেষে এক উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী শুরু হয়। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়,বন্ধুদের সঙ্গে আলাপচারিতা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনা।

সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত,আবৃত্তি,নৃত্য ও হাস্যরসাত্মক পরিবেশনায় অংশ নেন ব্যাচের সদস্যরা। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে পুনর্মিলনে আবেগঘন মুহূর্ত তৈরি হয় উপস্থিত সবার মধ্যে।

আয়োজকরা জানান,ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102