মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন গ্রেফতার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা।

টানা ৪ ঘন্টা ধরে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ।

সেলিম উদ্দিন:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত স্কুল থেকে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। ফলে মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে উখিয়ার কোটবাজার এবং টেকনাফের হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকায় এই বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানান, ব্র্যাক, কোডেক, ফ্রেন্ডশিপ, মুক্তি এবং ধারা নামক এনজিও সংস্থাগুলোর পরিচালিত স্কুলগুলোতে রোহিঙ্গা শিক্ষকদের রেখে স্থানীয় প্রায় ১,২৫০ জন শিক্ষককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদেই রাজপথে নেমেছেন তারা।

উনচিপ্রাং এলাকার আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, ‘রোহিঙ্গা শিশুদের শিক্ষাদানে আমরা দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু এখন রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আগেও আন্দোলন করেছি, কোনো ফল হয়নি। এখন আবার বাধ্য হয়ে পথে নেমেছি।

একই দাবি জানান কোটবাজার এলাকার আরেক আন্দোলনকারী শিক্ষক বোরহান উদ্দিন। তিনি বলেন, আমরা বারবার শরণার্থী কমিশন ও সংশ্লিষ্ট এনজিওদের কাছে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি। তারা শুধু অর্থ সংকটের অজুহাত দিচ্ছে। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করছি।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় শিক্ষকরা যে আন্দোলন করছেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102