মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন গ্রেফতার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা।

উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ-এ নবগঠিত গভর্নিং বডিকে অভিনন্দন ও শিক্ষক-কর্মচারী পরিষদের সাথে প্রথম মতবিনিময় সভা সম্পন্ন হয়।

চট্টগ্রাম,রাঙ্গুনিয়া।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

সোমবার (২৬ মে ২০২৫) দুপুর ২টায় শিক্ষক মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এ জনপদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি,অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল মোস্তাফা চৌধুরী, দাতা সদস্য ডাঃ এ.টি.এম রেজাউল করিম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক আবদুল গফুর, হাফেজ মুহাম্মদ নুর উল্লাহ, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, অভিভাবক প্রতিনিধি মো.লিয়াকত আলী, কাজী মো. মিজানুর রহমান, হারুনুর রশিদ মাসুদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. ইউসূফ, অধ্যাপক মো. ইকবাল হোসেন তালুকদার, অধ্যাপিকা বিবি কুলসুম রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো.ইলিয়াস, সেক্রেটারি নরুল আবছার চৌধুরী সহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হাফিজা আক্তার ওঅনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,কলেজটি এ জনপদের গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
আমি বিশ্বাস করি,গভর্নিংবডি,শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ,আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।

শুরুতে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যরা, শিক্ষক-কর্মচারীবৃন্দের সঙ্গে পরিচয় পর্ব শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102