রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আইনি বাধ‌্যবাধকতা থাকলেও তা মানছে না চতুর্থ প্রজন্মের গার্ডিয়ান লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

দেশে ব‌্যবসা পরিচালনা করা বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই প্রতিষ্ঠানটি বলছে, ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে বীমা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। এ সময়ের মধ্যে কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে না পারলে প্রতিদিন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ তালিকাভুক্ত না হওয়ার কারণে একটি কোম্পানিকে বছরে ১৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা গুণতে হয়।

২০১৪ সালে ব‌্যবসা শুরু করলেও কোম্পানিটি এখনো তালিকাভুক্ত হয়নি।এতে কোম্পানিটি একদিকে যেমন নিবন্ধনের শর্ত লঙ্ঘন করছে অন্যদিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে যাচ্ছে।
দেশে ব‌্যবসা পরিচালনা করা বীমা কোম্পানিগুলোর ব‌্যবসা শুরুর ৩ বছরের মধ‌্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আইনি বাধ‌্যবাধকতা থাকলেও তা মানছে না চতুর্থ প্রজন্মের গার্ডিয়ান লাইফ ইন্স‌্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বীমা সংশ্লিষ্টরা বলছেন,যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না, তার অধিকাংশই বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছে। পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক অবস্থাও বেশ দুর্বল। শত শত গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ না করার অভিযোগও রয়েছে অনেক কোম্পানির বিরুদ্ধে। তবে গার্ডিয়ান লাইফের ক্ষেত্রে এমন অভিযোগ নেই। বীমা ব‌্যবসার সব সূচকেই তারা ইতিবাচক। এরপরও পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়া খুবই দুঃখজনক।
গার্ডিয়ান লাইফের ওয়েবসাইটে দেওয়া ত‌থ‌্য অনুযায়ী,কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৬৭ লাখ টাকা। আর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা।
কোম্পানিটির দাবি,সুশাসন ও আন্তরিক সেবার মাধ্যমে স্টেকহোল্ডারদের মনে আস্থা স্থাপন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়ম না মেনে গ্রাহকের অর্থ জরিমানার নামে ব‌্যয়ের পরিস্থিতি তৈরি করে কীভাবে আস্থা অর্জন করবে তা নিয়েও উঠেছে প্রশ্ন।
বড় অঙ্কের জরিমানার বিধান থাকার পরও বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে কেন তালিকাভুক্ত হচ্ছে না জানতে চাইলে আইডিআরএ’র একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,তালিকাভুক্ত হলে অনেক কিছু কমপ্লায়েন্স করতে হয়। তালিকাভুক্ত না হলে কমপ্লায়েন্স না করলেও চলে। তালিকাভুক্ত না হওয়ার পেছনে এটি বড় একটি কারণ।
আইডিআরএ বলছে,কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চাইলে তাকে কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (এনওসি) নিতে হয়। এনওসির জন্য আবেদন করলে কতোবছর নিয়ম লঙ্ঘন করেছে তার ভিত্তিতে জরিমানা করে কর্তৃপক্ষ। গার্ডিয়ান লাইফ চলতি বছরের ২১ মে পর্যন্ত এনওসির জন‌্য আবেদন করেনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102