মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন গ্রেফতার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা।

বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম এর বড় ভাইয়ের মৃত্যুবাষির্কী পালন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে,বড় ভাইয়ের প্রথম মৃত্যুবাষির্কীতে মোহাম্মদ হাতেম এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের ফেসবুক স্ট্যাটাসে।
স্ট্যাটাসটি তুলে ধরা হলো

“বড় ভাই
ক্ষণজন্মা একজন মানুষ। আপাদ মস্তক একজন সাদা মানুষ, ভিতরে বাইরে সাদা, কাজে কর্মে সাদা এবং একেবারেই পরিস্কার পরিচ্ছন্ন। কথা ও কাজে অসম্ভব মিল। অন্তরে ও বাহিরে দুরকম কথা কখনই তাঁর ধ্যাতে নেই। একজন দায়িত্বশীল পিতৃতুল্য আদর্শ ভাই, একজন দায়িত্বশীল আদর্শ পিতা, সমাজের সর্ব শ্রেনীর মানুষের একজন নিরহংকার হিতৈশী। সর্বোপরি একটি পরিবারের, একটি সমাজের পিতৃতুল্য নিখাদ অভিভাবক। অসম্ভব সাহসী একজন উদ্যোক্তা। যেটাতেই হাত দিয়েছেন সেটাতেই সোনা ফলিয়েছেন, হয়েছেন সফল। কর্মক্ষেত্রে কঠোর দায়িত্ববান। জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন অসম্ভব সৌখিন একজন ব্যক্তি। সৌখিনতার ব‍্যপারে কোন প্রকার কার্পণ্য ছিলনা কখনো। আমার জীবনে দেখা একজন শ্রেষ্ঠ আদর্শ মানুষ।
তিনি আমার বড় ভাই, আমাদের পুরো পরিবারের অভিভাবক। নীটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃত, ছিলেন বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং ছিলেন বিজিএমইএ’র সদস্য, নেভী হোসিয়ারী ও এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং লিঃ এর প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ সালেম। মাদ্রাসা, মসজিদ, গরীব মানুষদের ঘর করে দেওয়া, খাবারের পানির ব‍্যবস্থা করে দেওয়া, কাউকে আবার উপার্জনের ব‍্যবস্থা করে দেওয়া ইত‍্যাদি নানাভাবে দুনিয়াতে ছদকায়ে জারিয়া রেখে গেছেন। ২০২৩ সালে এই দিনে ২৩ জানুয়ারি দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছেন কুমিল্লা সদর দক্ষিণের দয়াপুরে আমাদের পারিবারিক কবরস্থানে (কুমিল্লা সদর দক্ষিন থানার উল্টোদিকে হাইওয়ের উত্তরে দয়াপুর মাদ্রাসার পাশে)। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দিবেন নিশ্চয়ই। আমীন।
মোহাম্মদ হাতেম
সভাপতি – বিকেএমইএ
সভাপতি – এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102