মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন গ্রেফতার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা।

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা ইন্তেকাল করেন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)। আজ সোমাবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে নাজাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সমাজ ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশি, আত্মীয়স্বজন ও শুভান্যুধায়ীরা পৌর এলাকার কলাবাগান পাড়ার বাসভবনে ছুটে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, মোস্তফা মাজেদ, এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহম্মেদসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিক লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102