মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন গ্রেফতার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা।

বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার ইকরামুল আহাদ, সোনাবাহিনীর ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ, বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ্ আলম মিঞা,সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম.উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,

সমাবেশে বক্তারা বানারীপাড়া উপজেলায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, সদস্য সচিব জাহিন খালাসী প্রমুখ। সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102