মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল।

গাজীপুরে ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

কনা আক্তার।স্টাফঃ রিপোর্টার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘খেলাদুলা আমাদের ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং নেতৃত্বদানের মতো নানবিদ গুণাবলী অর্জনে ভূমিকা রাখে। এছাড়া শারীরিক, মানসিক শক্তি অর্জনসহ আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাদুলা করা একান্তভাবে জরুরি। তাই আমি মনেকরি আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাদুলার সাথে সম্পৃক্ত হয়ে এসব গুণাবলি অর্জনের মাধ্যমে একজন ভালো প্রকৌশলী তথা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।’ তিনি আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা -২০২৪-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছাত্রদের বলেন, ‘এই আন্তঃবিভাগ ফুটবন প্রতিযোগিতায় অংশ গ্রহণ তোমাদের শৃঙ্খল, ভ্রাতৃত্ববোধ, নিয়মানুবর্তিতা শেখার মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।’
এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার , ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াসস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ ১০টি দল অংশগ্রহণ করনে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102