শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

‘আমাদের সকলেরই যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায়।-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈশ্বিক মান বজায় রেখে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী, পরিচালক এবং প্রযুক্তিবিদদের উন্নত প্রশিক্ষণ নিয়ে আরো মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা উচিত যাতে আমাদের সিনেমা বিশ্বমানের সাথে প্রতিযোগিতা করতে পারে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন, সেটাই আমি চাই।’ এ সময় তার সরকার বিশ্বমানের আধুনিক এফডিসি কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের চলচ্চিত্র দেশের অঙ্গন ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হোক।’ তিনি এই বিষয়টিতেও নজর দেওয়ার জন্য চলচ্চিত্র শিল্পী, কলা-কুশলী সকলের প্রতি আহ্বান জানান। ‘কেননা মানুষের জীবনে যেহেতু সচ্ছলতা এসেছে এবং তারা বিনোদনের দিকেও ঝুঁকছে কাজেই তাদের জন্য বিনোদনের ক্ষেত্রটাও আপনারা তৈরি করে দিতে পারেন।’

তিনি বলেন, ‘আমাদের যারা চলচ্চিত্র অঙ্গনের ভাইবোনেরা এখানে আছেন, বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটু নজর দিলে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে যে ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় ইতোমধ্যেই আপনারা প্রমাণ করেছেন।’ ইদানিংকালে নির্মিত অনেক চলচ্চিত্রই মানসম্পন্ন এবং পারিবারিক বিনোদনধর্মী বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের শেষ অধিবেশনে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩’ তার সরকার পাস করে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি যে আইনের বলে চলচ্চিত্র শিল্পে মাননির্ণয়ের ব্যবস্থাও সন্নিবেশিত হবে। আমরা চাই না যে আমাদের দেশে অশ্লিল চলচ্চিত্র বা পাইরেসি চলুক।’

তিনি বলেন,‘আমাদের সকলেরই যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায়। সে ব্যবস্থাটা যাতে হয় সেটাই আমরা চাই।’

এ সময় ফিল্ম আর্কাইভ ভবন এবং ১৬ তলা আধুনিক তথ্য ভবন নির্মাণসহ সরকারের চলচ্চিত্র ও গণমাধ্যম উন্নয়নের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিজয়ী শিল্পী ও কলাকুশলীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ তুলে দেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102