রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুজা মন্ডপ পরিদর্শনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ

আফসানা মিমি, রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহানবমী গতকাল সোমবার পেরিয়েছে। মন্ডপে -মন্ডপে আরাধনা করছেন দেবীভক্তরা। গতকাল মহানবমীতে পুজা মন্ডপ পরিদর্শন ও তাদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর নেতৃবৃন্দ। ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬.০০টায় বোয়ালিয়া, আলুপট্টি ও সাহেব বাজার কুমারপাড়াস্থ বেশ কয়েকটি পুজা মন্ডপ ঘুরে দেখেন তারা।

এসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন।

পুজা পরিদর্শনকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির অনন্য বৈশিষ্ট্য।

হাজার বছর ধরে এই বাংলায় ধর্ম বর্ণ ভেদ ভুলে সকল মানুষ সবার উৎসবে মেতেছে, একসাথে বেচেছে, একসাথে লড়েছে, এটাই বাঙালির চরিত্র।

ধর্মান্ধ মৌলবাদীরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল , সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী , জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, জেলা সাধারণ সম্পাদক এডঃ জোছনা আরা , দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, নারী ইউনিটের সভাপতিহালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সায়মা বিথী, যুব ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিটু , সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামাণিক , সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102