রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাসিক মেয়রের উদ্যোগে স্মার্ট কর্মসংস্থান মেলায় মোট চাকরি পাচ্ছেন প্রায় ৯০০ জন

আফসানা মিমি, রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিলান্সার তৈরি ও শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় কলেজ/বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের দক্ষ যুব, শারীরিকভাবে অক্ষম ও বেকার যুবদের জন্য বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।

মেলায় প্রায় ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকুরি প্রার্থীদের নিকট হতে সিভি সংগ্রহ করেছেন।

এসব প্রতিষ্ঠানে সিভি প্রদানকারীদের মধ্যে থেকে প্রায় ৯০০জনকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানরা।

বৃহস্পতিবার মেলায় অনস্পটে তিনজনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

তারা হলেন প্রাণ-আরএফএল গ্রুপে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে টেলিসেলস এক্সিকিউটিভ পদে কাশমেরী গোলাপ বন্যা, আমান জুট লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোল টেস্টার পদে মো. মিজানুর রহমান ও চাল ডাল লিমিটেডে লজিস্ট্রিকস অ্যাসোসিয়েট পদে শাহ মো. তাহসীন আযিম শিহাব।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইটেক পার্কের জয় সিলিক টাওয়ারে স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণে ছয় দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বার্হী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

স্মার্ট কর্মসংস্থায় মেলায় অংশগ্রহণকারী ৩৩টি প্রতিষ্ঠান হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ, লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, নাইস, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান, কোডার্সট্রাস্ট বাংলাদেশ, ফিউচারন্যাশন, চাল ডাল লিমিটেড, বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমান জুট লিমিটেড, প্রাণ এগ্রো লিমিটেড, এসআর নন ওভেন ব্যাগ এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, এজি প্ল্যাস্টিক, ফ্লিট গ্রুপ, এবি ক্যাবলস, ওসমনিক কর্পোরেশন, সম্পর্ক লিফট এন্ড ইঞ্জিনিয়ারিং, প্রাইম এমব্রয়ডারি ফ্যাশন, ফরেন ডিজিটাল এড ফারম এন্ড প্রিন্টিং প্রেস, মধুমতি ব্যাংক লিমিটেড, মেঘনা গ্রুপ, ডিবিএল সিরামিকস লিমিটেড, বিডি জবস, নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং, গ্র্যান্ড মার্ক, যমুনা হলিডে ট্যুর, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব, মাউন্ট ২ ওশেন ট্র্যাভেল এন্ড ট্যুারিজম লিমিটেড, লিঙ্ক৩ টেকনলজিস, সিবিএ আইটি ইন্সটিটিউট, আইসিসি কমিউনিকেশন লিমিটেড, রহমান কর্পোরেশন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102