রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাবির আন্তঃ কলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৫’তম আন্তঃ কলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় রাবি সুইমিংপুলে বেলুন-ফেস্টুন ও সাদা পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপাচার্য জাতীয় পতাকা,উপ-উপাচার্য (শিক্ষা) বিশ্ববিদ্যালয় পতাকা ও হল প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন।

পরে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো.হুমায়ুন কবীর।

এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মু.তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য রাখেন।

প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক,ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ,রেজিস্ট্রার অধ্যাপক মো.আবদুস সালাম,হল প্রাধ্যক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৮টি ইভেন্টে ১১ হল দলের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102