রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দের কর্ম বিরতি

হুমায়ুন কবীর, রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে তিন দফা দাবিতে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ এই কর্ম বিরতি পালন করেন।

চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহু দিন যাবৎ অস্থায়ী ভাবে কর্মরতদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী নিউ গভ:ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ।

***তিন দফা দাবিতে তারা জানান***

১। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

২। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতনের স্কেল অনুযায়ী বেতনাদি প্রদান করতে হবে।

৩। বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতি রেখে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।

সরকারি কলেজগুলোয় আনুমানিক মাত্র ৫ শতাংশ কর্মচারী সরকারিভাবে এবং ৯৫ শতাংশ কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে।

তাই বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করা আগে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দেশের প্রায় ৩৩২টি সরকারি কলেজ ও তিনটি মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেসরকারি কর্মচারীরা অধ্যক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১০ থেকে ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত।

তাদের মাসিক বেতন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই অল্প বেতন দিয়ে জীবন-যাপন করা খুবই কষ্টের বলে জানান তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102