রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

স্বপ্নের নায়িকার কথা ভেবে পুরুষরা অনেক কিছুই করে, ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্র ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি।

এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়।

কয়েক বছর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন।

দেশে ফিরে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টসহ, এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছেন সরব। প্রায় সময়ই নানা ধরনের ইস্যুতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

এরই প্রেক্ষিতে রোববার (১৫ অক্টোবর) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে ফারিয়া লেখেন, আজকে সারাদিন ভাবলাম নায়িকাদের কেনো সংসার টেকেনা।

আমি আমার মতামত দিচ্ছি কারও দুঃখ লাগলে প্লিজ মাফ করবেন।

নায়িকারা হলো স্বপ্নের মানুষ, স্বপ্নে তার সাথে হাত ধরে ঘোরা যায়, লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়, তার কথা ভাবতে ভাবতে আরও অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাইবা বললাম, থাক।

তিনি আরও লেখেন, কিন্তু ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাজছে, বাথরুম করছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপছে আর খাচ্ছে।

ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না,বাস্তবের জরিনা হয়ে যায়।

মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এতো লুতুপুতু সুন্দরী না।

খুব কম নায়িকা আছে, যে ন্যাচারালি সুন্দর। আর রোজ কি এক তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে?

তাই নায়িকারা ওই মোবাইল আর টিভির জগতে থাকলে সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরি হয়েই বেঁচে থাকলে বরং ভালো।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102