রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৪২৭ বার পড়া হয়েছে

কয়েক বছর আগে হবু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়ার পর কার্যত মুষড়ে পড়েছিলেন সাদিয়া জাহান প্রভা।

শোবিজে তিনি যে সম্ভাবনার জন্ম দিয়েছিলেন, তা মুহূর্তেই ফিকে হয়ে যায়। আড়ালে চলে যান তিনি।

যদিও অতীত ভুলে ফের অভিনয় শুরু করেছেন প্রভা। সহকর্মীরা তাকে ভালোভাবে গ্রহণ করলেও দর্শক তাকে এখনও তাকে সহজভাবে গ্রহণ করতে পারেনি।

তাই তাকে নিয়ে কিছুদিন পর পর নানা বিষয়ে গুঞ্জন ডানা মেলে।

এদিকে সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে।

নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন।

ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে লাস্যময়ী প্রভাকে।

নেটদুনিয়ায় প্রভার এই ভাইরাল ভিডিওতে নেটিজেন ও ভক্তরা করছেন ইতিবাচক মন্তব্য আর রিয়েকশনের জায়গায় ভরিয়ে দিচ্ছেন ভালোবাসার ইমেজ দিয়ে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102