শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অপু বিশ্বাস ও আদর আজাদকে নিয়ে জোর গুঞ্জন: একাধিক সিনেমায় জুটি বাঁধছেন তারা!

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সাময়িক বিরতি শেষে ফের নতুন রূপে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে ফিট লুকে প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় আসেন তিনি। নতুন লুকে নিজেকে উপস্থাপন করে ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই ঢালিউড কুইন।

অন্যদিকে,সময়ের প্রতিভাবান চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি শেষ করেছেন তার অভিনীত ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’সিনেমার কাজ। এখন তিনি ব্যস্ত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রস্তুতিতে।
এমন সময় সম্প্রতি অপু বিশ্বাস ও আদর আজাদকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় নতুন গুঞ্জন—তারা নাকি একসঙ্গে কাজ করছেন একাধিক চলচ্চিত্রে! চলচ্চিত্রপাড়ায় আলোচনা, অন্তত দুটি নতুন সিনেমায় অপু–আদর জুটি বাঁধা প্রায় নিশ্চিত। তবে এ বিষয়ে এখনো মুখ খুলতে চান না দুজনেই। কোনো আনুষ্ঠানিক মন্তব্য দিতে নারাজ তারা।

জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন আরও জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসের একটি ছবি প্রকাশ করেন তিনি। যদিও মাহফুজ কাদরীর দাবি—ছবিটি কেবল একটি ইভেন্টের মুহূর্ত।

তবু ভক্তদের ধারণা, পর্দায় নতুন এক তারকা জুটি হিসেবে খুব শিগগিরই দেখা মিলতে পারে অপু বিশ্বাস ও আদর আজাদকে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

সংগৃহীত।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102