রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আরএমপি’র বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে সংক্রান্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৩:৩০ টায় আরএমপি সদর দপ্তরে এই বিশেষ সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

 

বাংলাদেশ পুলিশ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করবে।

যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রয় করে তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সুযোগে কেউ যেন দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে দিকেও নজর রাখবে পুলিশ।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট সম্পর্কে কিংবা কি কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সদর), ডিজিএফআই, র্যা ব-৫ ও এনএসআই-এর প্রতিনিধিগণ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ কোল্ডস্টোরেজের প্রতিনিধিগণ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102