রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশে জনতার ঢল।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-
আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ঐক্যের বার্তা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে বারদী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।


এসময় বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন,সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,সহ-সভাপতি রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম সরকার,সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,
বিএনপির দুঃসময়েও আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আজ দলের মূল্যায়ন জনগণের প্রতি মূল্যায়ন। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আসন উপহার দেবো।
সমাবেশ ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102