
বিশেষ প্রতিনিধি :-
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকায় নবনিযুক্ত কনস্টেবল (টিআরসি) পদমর্যাদার সদস্যদের জন্য ৫ দিনব্যাপী ব্যবহারিক ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিটের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুবুল হক সজীব,পিপিএম,সহকারী পুলিশ সুপার জনাব রাশেদুল বিশ্বাস,সহকারী পুলিশ সুপার জনাব এস এম মাসুদজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার তার উদ্বোধনী বক্তৃতায় নতুন যোগদানকারী সদস্যদের পুলিশিংয়ের নৈতিকতা,দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,জনগণের আস্থা অর্জনই আমাদের মূল শক্তি। শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিক-মালিক সম্পর্ক সমন্বয়ে কনস্টেবলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বাস্তবমুখী পুলিশি কার্যক্রম, শিল্পাঞ্চলভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, শ্রমিকদের সঙ্গে সমন্বয়, জরুরি পরিস্থিতি মোকাবেলা ও জনবান্ধব পুলিশিং বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হবে বলে জানা গেছে।
কোর্স শেষে নবীন কনস্টেবলদের আরও দক্ষ,দায়িত্বশীল ও আধুনিক পুলিশ সদস্য হিসেবে মাঠে কাজে যোগ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।