রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড: চালক-হেলপার অল্পের জন্য প্রাণে বাঁচলেন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
১৭ নভেম্বর ২০২৫ইংফতুল্লা,নারায়ণগঞ্জ- ঢাকা লিংক রোডের কায়েমপুর আয়কর অফিসের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে আজ ১৭ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ০২.০০ ঘটিকায়।

ঢাকা মেট্রো-জ-১১-২৬৬৩ নম্বরের বাসটিতে অগ্নিসংযোগের সময় বাসের চালক ও হেলপার ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। হঠাৎ আগুনের তাপে জেগে উঠে তারা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানা পুলিশের তিনটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০,০০০ টাকা বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102