
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
১৭ই নভেম্বর ২০২৫ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এবং গোয়ালবাথান এলাকায় দু’টি বিস্ফোরণ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
প্রথম ঘটনাটি ঘটে ভোর পাঁচটার দিকে,যখন দুর্বৃত্তরা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক–২ এর নামফলকের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে,একই সময় গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান ফটকের নামফলকে মোটরসাইকেল যোগে দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান—
ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে এসে পেট্রোল বোমা ছুঁড়ে দ্রুত চলে যায়। তবে কেউ আহত হয়নি।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন—
দুর্বৃত্তরা প্লাস্টিকের বোতলে কেরোসিন ও ঝুট কাপড় ব্যবহার করে আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া গভীর রাতে মেদী এলাকায় একটি এক্সকেভেটরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।