রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে সম্ভাব্য বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২৫ ইং বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বুথভিত্তিক কমিটি আরও শক্তিশালী করতে হবে। ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে প্রতিটি কর্মীকে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তারা।
সরকারের ব্যর্থতা,দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ পরিবর্তনের শক্তিতে পরিণত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন,বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন চায়; তবে কোনো বাধা বা অন্যায় হলে তা প্রতিরোধ করা হবে। শেষ পর্যন্ত মাঠে থেকে লড়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102