
তারিখঃ ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার।
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াললিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার কন্ডিশন শীর্ষক ইন্টারপ্রেনিয়র সামিট হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর বিমল চন্দ্র দাস,অধ্যক্ষ সরকারি তোলারাম কলেজ; প্রফেসর মো.শহিদুল ইসলাম,উপাধ্যক্ষ;বিকেএমইএ সভাপতি মো.হাতেম আলী;ইন্টারপ্রেনার সেক্রেটারি মর্তুজা রেজা খোকনসহ প্রায় ৮০-১০০ জন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান চলাকালীন সময়ে তোলারাম কলেজ ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রদল নেতা সেখানে উপস্থিত হয়ে বিকেএমইএ সভাপতি হাতেম আলীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
এ সময় তারা “আওয়ামী দোসরের ঠিকানা এই বাংলায় হবে না, বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে উপস্থিত অতিথিরা নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।