রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যৌথ অভিযানে মুন্সিগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানা উন্মোচন

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

তারিখঃ ১১ নভেম্বর ২০২৫, সময়ঃ সকাল ০৮:৪০ ঘটিকা।

সেনাবাহিনী-পুলিশের সমন্বিত অভিযানে বিপুল সরঞ্জাম উদ্ধার, নির্বাচনের আগে বড় নাশকতার পরিকল্পনা ভেস্তে গেল।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড-এর অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল এবং সদর থানা পুলিশের সমন্বয়ে রাত ০১:২০ থেকে ০২:১০ পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, পূর্ব শীলমন্দি এলাকার সুমল লাল নামের এক ব্যক্তির গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা চলছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

অভিযান চলাকালে গোডাউন ঘর থেকে ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট,৭টি ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, ১টি ওয়েল্ডিং মেশিন,১টি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়,উদ্ধার হওয়া এই কারখানাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতামূলক কার্যক্রমে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি, সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রগুলোর উৎসও এই কারখানাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য,গত ৩ ও ১০ নভেম্বর সদর উপজেলার চর ডুমুরিয়া,সোলার চর ও নয়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তুহিন দেওয়ান (২২) ও আরিফ মীর (৩৭) নিহত হন। ওই সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ এই অবৈধ কারখানা থেকে হয়েছিল বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্যরা এই কারখানার মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করে ১৩ নভেম্বর দেশব্যাপী নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উচ্চপদস্থ সূত্র জানায়, “আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যেকোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকে কঠোর হাতে দমন করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

অভিযানটি মুন্সিগঞ্জে চলমান অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে একটি বড় সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102