রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কলাগাছি ইউনিয়নে লিফলেট বিতরণ ও র‌্যালি,উন্নয়নের ধারাবাহিকতায় নুরুদ্দিন আহমেদের অঙ্গীকার।

তাছলিমা পপি। নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর সমর্থনে লিফলেট বিতরণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় লিফলেট বিতরণ ও র‌্যালির মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ নুরুদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি বলেন,আমি যা বলি তা করি। কলাগাছি ইউনিয়নে যেসব রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে, সেগুলোর অধিকাংশই আমার প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে। আপনারা আজ যে রাস্তায় চলাচল করছেন,সেটি আমার অবদান।

তিনি আরও বলেন,আপনাদের সহযোগিতায় কলাগাছি ব্রিজ নির্মিত হয়েছে। যদি আপনারা বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে পারেন, তাহলে এই ইউনিয়নে আরও একটি বড় ব্রিজ নির্মাণ করা হবে। আল্লাহ তাঁকে যে সম্পদ ও সামর্থ্য দিয়েছেন, তাতে তিনি এক নয়—দশটি ব্রিজও করতে পারবেন।

বক্তব্যে নুরুদ্দিন আহমেদ সাবেক সভাপতি এডভোকেট মন্ত্রী, সাবেক সেক্রেটারি ফরিদ হোসেন, বর্তমান সভাপতি শাহাদাত হোসেন মকবুল এবং নজরুল ইসলাম নজরুলসহ দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলাগাছি ইউনিয়নের সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102