রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের র‍্যালি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৭ নভেম্বর ২০২৫।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ফতুল্লার শিবু মার্কেটের এ বি সি স্কুলের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শিবু মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রবিন।

এসময় উপস্থিত ছিলেন—
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাছেল মাহমুদ,
যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রূপম
এবং স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,
ফ্যাসিবাদের দোসররা আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। ৭ নভেম্বরের চেতনা থেকে প্রেরণা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সেই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হলো স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। এ দিনের ঐক্যবদ্ধ চেতনা আজও দেশপ্রেমিক শক্তির অনুপ্রেরণার উৎস।

র‍্যালি শেষে নেতাকর্মীরা “জিয়ার সৈনিক এক হও,গণতন্ত্র মুক্তি পাক”সহ বিভিন্ন স্লোগানে শিবু মার্কেট এলাকা মুখরিত করে তোলে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102