
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম ক্রমেই গতি পাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় থেকে চিনারদী মোড় পর্যন্ত অনুষ্ঠিত গণসংযোগে ধানের শীষের পক্ষে তৃণমূল নেতাকর্মীদের বিপুল সাড়া দেখা যায়।
বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট মো.বিল্লাল হোসেন।
সঙ্গে ছিলেন সাবেক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মনু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান,স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আলী মেম্বার,নুরুল ইসলাম,মনির হোসেনসহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের শতাধিক কর্মী।

বক্তারা বলেন,আন্দোলন-সংগ্রামে মাসুদুজ্জামান মাসুদ একজন নির্ভীক,ত্যাগী ও জনপ্রিয় নেতা। জনগণ তার পাশে আছে, এবার সময় এসেছে পরিবর্তনের।
গণসংযোগে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই বলেন,বন্দর অঞ্চলে এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বন্দর এলাকায় মাসুদুজ্জামান মাসুদের ধারাবাহিক তৃণমূল যোগাযোগ ও আন্দোলনমুখী ভূমিকা আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে শক্ত অবস্থান গড়ে দিতে পারে।