রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দর স্টিল মিলস শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে পুনরায় আন্দোলন,প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত বন্দর স্টিল মিলস লিমিটেড-এর শ্রমিকরা আট মাসের বকেয়া বেতন ও দুই ঈদের বোনাস পরিশোধ না হওয়ায় আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) সকাল ১২টা থেকে ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

শ্রমিকরা জানান,গত ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও মালিকপক্ষের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে ২১ অক্টোবরের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আট মাসের বেতন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার বোনাস পরিশোধ করা হবে। কিন্তু নির্ধারিত তারিখে মালিকপক্ষ বেতন দিতে ব্যর্থ হয়।

পরবর্তীতে ২১ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর এনামুল হক এবং মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে নতুন করে সিদ্ধান্ত নেন যে ০৬ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।

কিন্তু আজও বেতন না পাওয়ায় শ্রমিকরা ফ্যাক্টরির সামনে বিক্ষোভে বসেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল, সিনিয়র এএসসি সাদিকুর রহমান, ইউএনও মোস্তাফিজুর রহমান এবং মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
আলোচনার পর সিদ্ধান্ত হয়,আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখ দুই মাসের বেতন এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখ বাকি বকেয়া পরিশোধ করবেন মালিকপক্ষ।
শ্রমিকরা সিদ্ধান্তটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি তুলে নেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102