
জকিগঞ্জ-কানাইঘাটের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ, প্রধান দলগুলোর ভোটব্যাংকে প্রভাব ফেলতে পারেন এই ধর্মীয় প্রভাবশালী নেতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে গুঞ্জন চলছিল। সম্প্রতি সেই জল্পনার সত্যতা মিলেছে স্থানীয় পর্যায়ে।
ধর্মীয় ও সামাজিক প্রভাবের কারণে মাওলানা হুছাম উদ্দিনের প্রার্থিতা এই আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
ভোটারদের একাংশের ধারণা,তিনি শুধু আল ইসলাহ অনুসারীদের ভোটই পাবেন না,বরং নিরপেক্ষ ও ধর্মপ্রাণ সাধারণ ভোটারদেরও আকৃষ্ট করবেন। ফলে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের বাইরে তৃতীয় এক শক্তিশালী ভোট-ভিত্তি তৈরি হতে পারে।