
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল ভারতে পাচারের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার(২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ৩ বিজিবি’র অধীনস্থ গিলাতলী বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়,গিলাতলী বিওপি হতে প্রায় ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া এলাকায় (মেইন পিলার ২২৬৬/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার পণ্য আটক করা হয়।
আটককৃত পণ্যসমূহের মধ্যে রয়েছে,সিস্টেম প্লাস(বিভিন্ন পরিমাণে),বনলতা সালসা,ব্যাবিসেট কিডনাসক
বিভিন্ন প্রজাতির শুকনো মাছ(চ্যাপা,শাপলা পাতা,পাতা, হাঙ্গর)।
কাচি ডাটসহ নানা পণ্য বিজিবি জানায়,আটক মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার ১০০ টাকা।
অধিকতর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মালামালগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে, বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে,বিজিবি সদস্যরা জানান,সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।