শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মানসিক সুস্থতায় অবিস্মরণীয় কাজ করছে টিকটক

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টিকটক মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালু করেছে।যা চলছে অক্টোবর মাস জুড়ে।বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে কমিয়ে আনার লক্ষ্যে টিকটক মানসিক স্বাস্থ্য দিবসটি উদযাপন করছে। 

এই বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে গুরুত্ব দিতে টিকটক এর প্ল্যাটফর্মে এই বিষয়ে বিশেষজ্ঞ, ক্রিয়েটর এবং এডভোকেটদের গল্প তুলে ধরেছে।

একাত্মতা প্রকাশের অংশ হিসেবে রেয়ার ইম্প্যাক্ট ফান্ডে টিকটক ২৫০,০০০ ডলার প্রদান করে এবং গত ৪ অক্টোবর সংগঠনটির অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ স্পন্সর হিসেবে কাজ করেন।

তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানাতে ও সেবা প্রচারের উদ্দেশ্যে এই ইভেন্টটির আয়োজন করা হয়।

রেয়ার ইম্প্যাক্ট ফান্ড হলো সেলেনা গমেজের একটি উদ্যোগ। যা মানসিক স্বাস্থ্য ও আত্ম-সচেতনতা নিয়ে কাজ করে।

বাংলাদেশে ক্রিয়েটর ও প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছে টিকটক।

মানসিক সুস্থতা বা ওয়েল বিয়িংয়ের বিষয়গুলোর সাথে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে টিকটক এর ওয়েলনেস হাব পেইজে অনেক ভিডিও ও প্লেলিস্ট প্রদান করে।

জুবায়ের, নানজিবা এবং সাইফ সারওয়ার এর মতো দেশের আরও অনেক ক্রিয়েটর এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন।

সেলিব্রিটি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও ব্র্যাক এবং ইউনিসেফ সাউথ এশিয়ার মতো প্রতিষ্ঠানগুলো এতে সহযোগিতা করেন।

ক্রিয়েটর নানজিবা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতে টিকটকের উদ্যোগটি প্রশংসনীয়।

নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই প্ল্যাটফর্মটি আমার মত অনেকের জন্য একটি দারুণ সুযোগ।

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিকটক এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা সহানুভূতি ও সচেতনতা প্রদানে অবদান রাখে।

ব্র্যাক জানিয়েছে, আমরা টিকটকের মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচারের উদ্যোগকে স্বাগত জানাই।

এই ধরনের প্রচারাভিযান মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।

ক্রিয়েটর জুবায়ের বলেন, টিকটকের মানসিক স্বাস্থ্য উদ্যোগটি খুবই উৎসাহমূলক । আমি আশা করি এই উদ্যোগ চলমান থাকবে।

বাংলাদেশি ব্যবহারকারীরা তাদের অনুপ্রেরণামূলক গল্প ও সুস্থতার অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত হচ্ছেন লোকাল হ্যাশট্যাগ #মেন্টালহেলথ এবং #সেলফকেয়ার ব্যবহার করে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102