
কালিয়াকৈর প্রতিনিধি:
রাষ্ট কাঠামো ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড.ব্যারিস্টার চৌধুরী ইশরাক সিদ্দিকী শনিবার (১ নভেম্বর) সকালে গাজীপুর-১ আসনের নদীপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।
শতাধিক নৌযানে সাজানো হয় বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানার,পতাকা ও স্লোগানে মুখর পরিবেশ।
স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে ব্যারিস্টার ইশরাক বলেন —আমরা জনগণের পাশে আছি,জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।
এসময় তিনি বিভিন্ন নদীতীরবর্তী বাজার, হাট ও ঘাটে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার,সদস্য সচিব এম আনোয়ার হোসেন,এডভোকেট ফেরদৌস ওকিল, বেলায়েত হোসেন,সানোয়ার সরকার,আমিন মেম্বার,শাহিন উজ্জামান শাহিন,আল আমিন দেওয়ান পিন্সসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।