
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত ভুলতা গাউছিয়া (সাবেক আল্লাহরদান আড়ৎ)
এলাকার সামনে এ গণ-মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনের মনোনয়নপ্রত্যাশী কাজী মনিরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন এবং জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসমাবেশে প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।