
প্রেস রিলিজ।
১।বাংলাদেশ আমার অহংকার,এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর হত্যা ও আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় র্যাবের নিরলস তৎপরতা দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
২।প্রাথমিক অনুসন্ধান ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কর্ণগোপ এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কর্ণগোপ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ও তার সহযোগীরা ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় এবং এলাকা ত্যাগের আগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
৩। এ ঘটনার পর র্যাব-১১ দ্রুত তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ ভোর ০৪:২০ ঘটিকায় ডিএমপি’র সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুল ইসলাম শফিক (৩৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ০১ টি বিদেশী রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৪। গ্রেফতারকৃত আসামির নাম:
শফিকুল ইসলাম শফিক (৩৬)
পিতা – ফাইজুল ইসলাম,
মাতা – সুফিয়া বেগম,
স্থায়ী ঠিকানা – কর্ণগোপ, তারাব পৌরসভা, থানা–রূপগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ।
বর্তমান ঠিকানা – ২১/১ উত্তর মাদারটেক, থানা–সবুজবাগ, ডিএমপি, ঢাকা (সিরাজুল ইসলামের বাসার ভাড়াটিয়া)।
৫। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অন্তত ০৬ (ছয়) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, ঢাকার সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।