রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দক্ষিণখানে বিএনপি’র উঠান বৈঠক,জনগণের ভোটে গড়ে তুলবো মাদক ও চাঁদাবাজিমুক্ত সমৃদ্ধ ঢাকা-১৮।— এস এম জাহাঙ্গীর হোসেন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজধানীর দক্ষিণখানে স্থানীয় মুরব্বি ও জনসাধারণের সঙ্গে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

বৈঠকে স্থানীয় জনগণ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, গ্যাস সংকটসহ বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,

আসন্ন নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে আমরা একটি সমৃদ্ধ ঢাকা-১৮ আসন গড়ে তুলবো— যেখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। রাস্তাঘাটসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপি’র আহবায়ক মনির হোসেন ভূঁইয়া, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102