রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাধবপুরে মোবাইল কোর্টের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি বেকারি ও একটি খাদ্যপণ্যের প্রতিষ্ঠানসহ মোট পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। বিএসটিআই আইন, ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ ভঙ্গের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানার মধ্যে—
আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা।
বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা।
মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা।
কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা।
কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই সিলেট অফিসের কর্মকর্তারা ও মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা,ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102