রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

অপু (নারায়ণগঞ্জ) স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অপু (নারায়ণগঞ্জ) স্টাফ রিপোর্টার ১৫/১০/২৫ ইং।

ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় অপরিকল্পিভাবে দেওয়া ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৫অক্টোবর বুধবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল,বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ,মাসুদ বাবুল,বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন,আবুল হোসেন,যুবদল নেতা আবুল কাশেম,কৃষকদল নেতা আব্দুল মোমেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া মোড় অত্যন্ত জনবহুল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দিয়ে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। অবিলম্বে এখানকার বর্জ্য ডাম্পিং করতে হবে। ময়লার স্তুপ অপসারণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ৭/৮বছর ধরে ভুলতা গাউছিয়া এলাকায় অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোন সুফল হয়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102