রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

“দুর্ঘটনামুক্ত সড়কের স্বপ্নে — পরিবহন খাতকে সবুজ নিয়ন্ত্রণে আনার ঘোষণা ডিসির।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার,১৪ অক্টোবর ২০২৫।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বিআরটিএ এর আয়োজনে নারায়ণগঞ্জ গ্ৰীণ এন্ড ক্লীন কর্মসূচির আওতায় সুপারভাইজার,চালক,কন্ট্রাক্টর ও হেলপারদের‌ বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা রোধে পরিবহনব্যবস্থাকে সবুজ ছাতায় আনার উদ্যোগ — ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সড়ক দুর্ঘটনা রোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জে শুরু হয়েছে‘গ্রীন অ্যান্ড ক্লিন’উদ্যোগ। এ কর্মসূচির অংশ হিসেবে চালক, সুপারভাইজার, কন্ট্রাক্টর ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন—
আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনতে চাই। প্রশাসনের ড্রাইভারদের কোনো নির্দিষ্ট সময় নেই, তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয় — এজন্য প্রশিক্ষণ ও মানসিক স্বস্তি নিশ্চিত করা জরুরি। গাড়ি শুধুই যন্ত্র নয়, অনেকের জীবিকার একমাত্র উৎস। তাই যেমন নিজের শরীরের যত্ন নিবেন, তেমনি গাড়ির প্রতিও দায়িত্বশীল হতে হবে।

বিআরটিএ নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটি সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, এবং সঞ্চালনা করেন বিআরটিএ সহকারী পরিচালক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.এএফএম মুশিউর রহমান এবং টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ।
গ্রীন অ্যান্ড ক্লিন পরিবহন মডেল চালু হচ্ছে নারায়ণগঞ্জে
চালকদের মানসিক চাপমুক্ত রাখতে প্রশিক্ষণ,সময় নির্ধারণ ও সচেতনতামূলক উদ্যোগ।
গাড়ির রক্ষণাবেক্ষণ ও ফিটনেস পরীক্ষার উপর গুরুত্বারোপ
মানবিক প্রশাসন থেকে নিরাপদ সড়কের পথে।
সড়ক দুর্ঘটনার বড় কারণ মানবিক ভুল ও ক্লান্তি,প্রশিক্ষণের আওতায় আসবে বাসচালক থেকে হেলপার পর্যন্ত সবাই
পরিবহন খাতকে সবুজ ও নিরাপদ কাঠামোর মধ্যে আনা হবে
নারায়ণগঞ্জে প্রথমবারের মতো জেলা প্রশাসনের এমন সমন্বিত পদক্ষেপ পরিবহন খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা স্থানীয় মহলের।
এই উদ্যোগকে জাতীয় মডেলে রূপ দিতে কাজ করছে জেলা প্রশাসন।’নাগরিকের জীবন সবার আগে’— এই লক্ষ্যেই এগোচ্ছে নারায়ণগঞ্জ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান,টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ।
এসময় বক্তব্য রাখেন,বাস মিনিবাস ও দুরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার।

নারায়ণগঞ্জে পেশাদার চালক ও হেলপারদের দক্ষতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন,বিআরটিএ এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্যোগে এই প্রশিক্ষণগুলো আয়োজিত হয়। প্রশিক্ষণে ট্রাফিক আইন,বিধি-নিষেধ, নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং প্রশিক্ষণের পর চালক ও হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্রও দেওয়া হয়েছে। 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102