রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শীতলক্ষায় শুরু ‘নদী হত্যার মহোৎসব’ — বর্জ্যের স্রোতে শ্বাসরুদ্ধ পরিবেশ-নদী দূষণে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি |বিজনেস প্রতিদিন২৪. কম।

বিআইডব্লিউটিএ’র উপপরিচালকের অভিযোগ,
নারায়ণগঞ্জের প্রাণশক্তি শীতলক্ষ্যা নদী আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা বর্জ্য ও আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলে দেওয়া হচ্ছে—অভিযোগ উঠেছেনদীর পাশে গড়ে ওঠা রিভারভিউ ও এর আশে পাশের মার্কেট এর কর্মচারীও কর্মরত লোকজন ওফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে।

শীতলক্ষা নদীতে প্রতিনিয়ত বাজারের ব্যবসায়ী ও নদীর ধারের স্থানীয় মানুষের বর্জ্য, আবর্জনা ও নোংরা পানি ফেলার কারণে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে যেমন নষ্ট হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ, তেমনি ভেঙে পড়ছে নদীর পরিবেশগত ভারসাম্য।

পরিবেশবিদদের মতে,এভাবে প্লাস্টিক,পচা সবজি,গৃহস্থালির বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদীতে ফেলতে থাকলে শীতলক্ষা একদিন মৃত নদীতে পরিণত হবে। এর ক্ষতিকর প্রভাব পড়ছে পানি ব্যবহারকারী নৌযান শ্রমিকদের পাশাপাশি আশপাশের মানুষের জীবনযাত্রায়।

স্থানীয়দের দাবি,সিটির পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা অবাধে ময়লা ফেলছে নদীতে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

নদী বাঁচাতে এখনই উদ্যোগ না নিলে, আগামী প্রজন্মকে ভারি মূল্য দিতে হবে— এমনই আশঙ্কা সচেতন মহলের।
বিআইডব্লিউটিএ’র উপপরিচালক সাংবাদিকদের বলেন,
এতে পানির মান ভয়াবহভাবে নষ্ট হচ্ছে,নৌযান চলাচলেও সমস্যা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।তারা জানান, রাতে ট্রাকভর্তি ময়লা এসে নদীতে ফেলে দিয়ে যায়।সকালে দেখা যায় নদীর পানি কালো হয়ে গেছে,ছড়াচ্ছে দুর্গন্ধ।

পরিবেশ অধিদপ্তর ও বিশেষজ্ঞরা বলছেন,শীতলক্ষ্যা নদীতে বর্জ্য ফেলা পরিবেশ আইন ১৯৯৫-এর স্পষ্ট লঙ্ঘন। এর ফলে নদীর জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং আশপাশের মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102