রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযান দেওভোগে গাঁজা–হেরোইন–ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ:
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকার মাদককেন্দ্রিক চক্রের মূল আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা,হেরোইন ও ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) রাত ১১টা ২০ মিনিটে পরিচালিত এ অপারেশনে উদ্ধার করা হয় ৩.৫ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন,৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৭ হাজার টাকা নগদ।

র‍্যাবের দায়িত্বশীল সূত্র জানায়,“বাংলাদেশ আমার অহংকার” স্লোগান ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গি দমন ও মাদকবিরোধী যুদ্ধ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সিপিএসসি,আদমজীনগরের একটি দক্ষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দেওভোগ এলাকায় হানা দেয়।

গ্রেফতারকৃতরা হলেন— খোকন (৩৮),গাইবান্ধার গাইবান্ধা সদর;২ শাহীন (১৯),গাইবান্ধার পলাশবাড়ী;৩️,নাজমুল (২৪),সিরাজগঞ্জের শাহাজাদপুর।
তিনজনই দীর্ঘদিন ধরে দেওভোগে ভাড়াবাসায় অবস্থান করে মাদক বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
র‍্যাব জানায়,এই চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নানা ছদ্মবেশ ও কৌশল ব্যবহার করে রাতে মাদক বিক্রির কাজ চালাত। যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল তাদের এই ব্যবসা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে— দ্রুত অর্থ উপার্জনের জন্য তারা বহুদিন ধরে সংগঠিতভাবে গাঁজা, হেরোইন ও ইয়াবার সরবরাহ করছিলো।

র‍্যাব-১১ জানায়,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে।

জনগণকে র‍্যাবের আহ্বান,
মাদক নির্মূল অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102