শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের বন্দরে দোয়েল পরিবহনের বাস খাদে, নারী ও শিশুসহ আহত অন্তত ১০।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা,ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ঢাকাগামী বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উল্টে থাকা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের ওসি জাহিদ চৌধুরী জানান,বাসটি উল্টে পড়ায় কেউ নিহত হয়েছেন কি না নিশ্চিত নই। রেকার এনে বাস তোলার কাজ চলছে। বাসের ভেতরে কেউ আটকা ছিলেন কি না তা উদ্ধার কাজ শেষে জানা যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102