
নারায়ণগঞ্জ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ অনলাইন
টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইনের অংশ হিসেবে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
তিনি বলেন—
আমরা যেন শতভাগ রেজিস্ট্রেশন সফল করি। কোনো এতিমখানা, মাদ্রাসা বা অসহায় শিশুও যেন বাদ না পড়ে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
লক্ষ শিশুর টিকাদানের লক্ষ্য-নারায়ণগঞ্জ জেলার প্রায় ৮ লক্ষ শিশুকে এই টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
ডিসি বলেন, যদি কোনো পরিবার,প্রতিষ্ঠান বা অঞ্চল বাদ পড়ে,তার দায়ভার আমাদেরই। তাই মাঠ পর্যায়ের সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি আরও যোগ করেন,আমাদের সমাজে অনেক সময় অভিভাবকরা টিকার গুরুত্ব বুঝতে পারেন না। বাস্তবতার প্রেক্ষাপটে তাদের বোঝাতে হবে যে,জীবন সবার আগে—এই দায়িত্ব আমাদের সবার।
স্বাস্থ্য ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ,জেলা স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস,স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্যাম্পেইনটি বাস্তবায়িত হবে।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা,সিভিল সার্জন,ডঃ মোঃ মশিউর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্কুল প্রধান ও জেলা শিক্ষা অফিসার,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শিশুও যেন বাদ না পড়ে—এটাই আমাদের অঙ্গীকার।”