রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তারেক রহমানের ৩১ দফার পক্ষে জনমত গঠনে সোনারগাঁয়ে মহিলা দলের উঠান বৈঠক।

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁওয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা মহিলা দল।

শুক্রবার বিকেলে সাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হলদাবাড়ী গ্রামে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার বেগম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দীনা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু,উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম,
সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন,
নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা ও রোকনুজ্জামান,সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম,
জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন।
এছাড়াও উপজেলা মহিলা দলের নেত্রী নুলুফা আক্তার, রাবি আক্তারসহ স্থানীয় মহিলা দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাঁরা প্রত্যেক ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102