শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপে বিভাগীয় কমিশনারের পরিদর্শন, কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ উৎসব।

নিজস্ব প্রতিনিধি:মোঃ হামিম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমেদ চৌধুরী।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,সিভিল সার্জন ডা.এ এফ এম মুশিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কমিশনার জানান,এ বছর নারায়ণগঞ্জে ২২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের সার্বিক পরিবেশ সন্তোষজনক এবং এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন,নারায়ণগঞ্জের ঐতিহ্য হলো সব ধর্মের মানুষ একসাথে উৎসব পালন করে—এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান,প্রতিটি মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম শেষ হবে।

আমলাপাড়া মণ্ডপে জেলা প্রশাসক বলেন,পাশে মসজিদ থাকলেও ১৪৩ বছর ধরে এখানে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত গড়ে উঠেছে। আপনাদের এই সহনশীলতা ও ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরিদর্শনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102