
গোদনাইল পদ্মা অয়েল পিএলসি লিঃ ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জ,২৮ সেপ্টেম্বর,পদ্মা অয়েল পিএলসি লিঃ ডিপোর সেকেন্ড অফিসার আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ এনে সাধারণ ট্যাংকলরি মালিক-শ্রমিকরা রবিবার (২৮ সেপ্টেম্বর) গোদনাইল পদ্মা ডিপোর সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বিক্ষুব্ধ মালিক-শ্রমিকরা অভিযুক্ত কর্মকর্তার তাৎক্ষণিক অপসারণ দাবি করেছেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দিয়েছেন।
শ্রমিকরা অভিযোগ করেছেন, আব্দুর রহিম এই ডিপোতে যোগদানের পর থেকে “মনগড়া নিয়মে” সবকিছু পরিচালনা করছেন। বিএসটিআই অনুমোদিত চাহিদা অনুযায়ী তেল লোড করা না হলে মালিক-শ্রমিকদের প্রায়শই রাতভর বিভিন্ন পাম্পে তেল পৌঁছাতে হয়। এছাড়া লোডের সময় তেলের ঘাটতি ও কর্মকর্তার অসদাচরণও অভিযোগের মধ্যে রয়েছে।
অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান,অনেকেই বিগত কয়েক বছর ধরে কেলিব্রেশন করেননি। এই বিষয় নিয়ে আমি লিখিত নোটিশ নিয়েছি। হয়তো এজন্যই আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।”