রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলায় সাবেক ভাইস চেয়ারম্যান ও দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বন্দর থানার ‘অপারেশন ডেভিল হান্ট’অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ,২৮ সেপ্টেম্বর,বন্দর থানার পুলিশের পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী,বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা (৫০),ফরাজিকান্দা এলাকার যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬) এবং রেলীবাগন এলাকার যুবলীগ কর্মী মুন্না (৪০)।

থানার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান শান্তা সম্পৃক্ত ছিলেন।

এছাড়াও, ২০২৪ সালের আগস্টের প্রথম দিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতাদের হামলার ঘটনায় অনিক ও মুন্নার সম্পৃক্ততা ছিল। পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ১৪(৮)২৪ ও ১১(৯)২৫ নং পৃথক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার তদন্ত চলমান এবং আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102