রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ওয়ান ম্যান ওয়ান ভোটই গ্রহণযোগ্য’— নারায়ণগঞ্জে ড.মঈন খানের মন্তব্য।

নিজস্ব প্রতিনিধি :তাছলিমা পপি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খান বলেছেন, দেশের মানুষ‘ওয়ান ম্যান,ওয়ান ভোট’ পদ্ধতিতেই অভ্যস্ত। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন,মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায়,জুম্ম-ছাত্র জনতার অবরোধ’ প্রসঙ্গে ড. মঈন খান বলেন,পাহাড়ে ও সমতলে মানুষের মধ্যে কোনো প্রভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদে বিশ্বাস করে না।

পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। সুর ও অসুরের যুদ্ধে সবসময় সুর জয়ী হয়।

ড.মঈন খান আরও বলেন,“বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে। ভালোবাসাই আমাদের সহাবস্থানের মূল শক্তি।”

তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়েও মত প্রকাশ করেন। বলেন,

বর্তমান নারায়ণগঞ্জ আগের চেয়ে অনেক উন্নত। তবে কেবল বাহ্যিক নয়, নৈতিক ও মানসিক উন্নয়নও জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ও মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবসহ স্থানীয় নেতারা।এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার,আমলাপাড়া পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ অনেকে।

ড.মঈন খানের বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102